প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
জীবননগরে ইউপি চেয়ারম্যানের উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত জখম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন খানের উপর অজ্ঞাত দু*র্বৃ*ত্তরা হামলা চালিয়ে র*ক্তা*ক্ত জখম করেছে। র*ক্তা*ক্ত অবস্থায় চেয়ারম্যান সোহরাব হোসেনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আজ শুক্রবার (২৮ জুন) রাত ৭.৩০টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন আলার মোড়ে চা খেয়ে রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দু'জন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় চেয়ারম্যানের পিঠে ধা*রা*লো অ*স্ত্র দিয়ে দিয়ে জ*খ*ম পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের পি*ঠে একটি ধা*রা*ল অ*স্ত্রে*র আঘাত করেছে দুর্বত্তরা। যশোরে রেফার্ড করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কয়েক মাস আগে উথলী ইউনিয়নের চেয়ারম্যান কে অজ্ঞাত দুর্বৃ*ত্তরা হামলা চালিয়ে র*ক্তা*ক্ত যখন করে একই কায়দায় পালিয়ে যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.