হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ গৃহবধূ আটক

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ গৃহবধূ আটক

বোরহানউদ্দিনে ৪টি গাঁজা গাছ ও ৫০ গ্রাম গাঁজা সহ রেহানা বেগম (৩০) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় বোরহানউদ্দিন থানার ওসি মো: শাহীন ফকিরের নেতৃত্বে এসআই মনির হোসেন ও এসআই মোঃ সিজার হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যমধলী গ্রামের গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করেন। এঘটনায় তার স্বামী মোঃ নাহিদ (৩৫) পলাতক রয়েছে। সে একই এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে।

এসআই মোঃ সিজার হোসেন জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘরের আঙ্গিনা থেকে ৪টি গাঁজা গাছ ও ৫০ গ্রাম শুকনা গাঁজা সহ রেহানাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী নাহিদ পালিয়ে যায়।

বোহানউদ্দিন থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) মো: শাহীন ফকির জানান, এঘটনায় স্বামী-স্ত্রীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অপর পলাতক আসামী ও রেহানার স্বামী নাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

-জেএম.মমিন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!