প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ
পাঁচবিবিতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রাজেস কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
মেলায় উৎপাদিত ফল ও সবজির ১২টি স্টল বসে। অতিথিরা স্টল ঘুরে ঘুরে দেখেন।
-জয়পুরহাট প্রতিনিধি-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.