
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে পালিয়ে যাওয়ার পর বুধবার সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজন ফাঁসির আসামি পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি।’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।
তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি)সুদীপ কুমার চক্রবর্ত্তী।
-রায়হানুল ইসলাম-

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন