
ভৈরবে পৃথক৷ অভিযানে ডাকাত ও ছিনতাইকারী সহ ৩ জনকে ্গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও নগদ ১ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কালিপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র মোঃ শাহিন (৩৫) ও শম্ভু পুর গ্রামের রাজা ও সাদ্দাম ।
গ্রেফতারকৃতদের কে আজ বেলা ৩ টায় কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতার কৃত শাহিন হবিগঞ্জের চুনারুঘাট থানার ডাকাতি মামলার পরোয়ানা ভূক্ত পলাতক আসামি । দীর্ঘদিন সে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানাযায় শাহিন গরু চোর সিন্ডিকেট চক্রের মূল হোতা। তাকে গ্রেফতারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে খোঁজছে। তাছাড়া রাজা ও সাদ্দাম একটি ছিনতাই মামলার আসামি। তাদের বিরুদ্ধে রিপন মিয়াকে মারধোর করে তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়ায় মামলা দায়ের করা হলে তাদেরকে একটি সুইচ গিয়ার চাকু ও নগদ ১ হাজার ৩শ টাকাসহ গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার