
ভৈরবে বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ ১৭ বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্টের উদ্ধােধন ২৪ জুন,এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ ১৭ বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্টের উদ্ধােধন করা হয়েছে । আজ সোমবার বিকাল ৫ টায় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেছেন
যুব ও ক্রীড়া মন্ত্রী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি। উদ্ধােধনী খেলায় ভৈরব পৌর একাদশ বনাম শিবপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে পৌর একাদশ কে ১-০ গোলে হারিয়ে শিবপুর একাদশ জয়লাভ করে। বালকদের খেলায় পযর্যায়ক্রমে ৮ টি দল অংশ গ্রহণ করবর ।
এ সময় প্রধান অতিথি পাপন বলেন বাংলাদেশের মেয়েরা এখন আন্তর্জাতিক ভাবে খেলা- ধূলায় অনেক দুর এগিয়েছে। আমরা চাই লেখা-পড়ার পাশাপাশি ছেলে- মেয়েরা খেলা- ধূলায় এগিয়ে যাক।খেলা-ধূলা করলে ছেলে- মেয়েরা শারীরিক ও মানসিক ভাবে গড়ে উঠবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডঃ মহিউদ্দীন,কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরে আলম, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন , ভৈরব উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল মনসুর, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু প্রমূখ।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ