হোম » সারাদেশ » টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করছে র্যাব 

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করছে র্যাব 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। রোববার (২৩ জুন) রাতে একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ এক  মাদক কারবারিকে আটক করা হয়েছে। 
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিলের (আব্দুর রশীদের বাড়ী) আব্দুর রশিদের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৪)।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, রোববার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লম্বাবিল এলাকায় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিয়াজ উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
এসময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!