প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
পাটগ্রামে রাসেলস ভাইপার সাপ মেরেছে স্থানীয়রা

লালমনিরহাটের পাটগ্রামে রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। রোববার সন্ধ্যার পর ওই উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটি মেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে আসে স্থানীয় লোকজন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সাপের বাচ্চাটিকে এমন ভাবে মারা হয়েছে দেখে ভালোভাবে বুঝা যাচ্ছে না। তবে স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা রাসেলস ভাইপার সাপের বাচ্চা।
-মিজানুর রহমান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.