প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
ধুনটে আ’লীগের ৭৫,তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫,তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া ধুনট উপজেলা আওয়ামী লীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ই জুন) দুপুরে ধুনট শহরের বিভিন্ন সড়ক র্যালী ও প্রদক্ষিণ শেষে উপজেলার মুজিব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নূরুন্নবী তারিক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম মাসুদ রানা, মোঃ তোজাম্মেল হক ও মোঃ মাসুদুর রহমান বাচ্চু,সহ উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.