
নওগাঁর বদলগাছীতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে প্রতিপক্ষের পোটল ক্ষেত কেটে সাবার করে দিয়েছেন। এতে পোটল ক্ষেতের মালিক প্রায় ২ লক্ষাধিক টাকা আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন।
জানা যায়, উপজেলার বালুভরা ইউপির বারাতৈল গ্রামের মৃত খুকুর আলীর ছেলে আমজাদ হোসেন তার কবলা ও ওয়ারিশ সুত্রে প্রাপ্ত ঢেঁকড়া মৌজার আর এস খতিয়ান নং- সাবেক ২৬ হাল ২৫৪, সাবেক দাগ নং ১৯৫ হালে ১৯৮ এর কাতে সাড়ে ৩৮ শতাংশ ভিটে মাটিতে চলতি মৌসুমে পোটলের চাষাবাদ করে ভোগ দখল করে আসছে।
গত রবিবার (৯ জুন ) দিবাগত রাতে কে বা কাহারা সম্পূর্ন পোটল ক্ষেতের গোড়া কেটে দিয়ে জালঙ্গার মোটা বাঁশ গুলি নিয়ে চলে যায়। পরের দিন সকালে জমির মালিক আমজাদ হোসেন ক্ষেতে গিয়ে পোটলের গাছ গুলি কাটা ও জালঙ্গার কিছু বাঁশ নেই দেখতে পায়। তখন আমজাদ বাড়ি ফিরে প্রতিপক্ষের বাড়িতে খোঁজ নিয়ে জালঙ্গার বাঁশ গুলি দেখতে পায়। ফলে ১০ জুন আমজাদ হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের মৃত ধনাই সরদারের ছেলে আবুল কাসেমকে বিবাদি করে থানায় একটি অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-আব্দুল কাদের-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা