হোম » সারাদেশ » চন্দনাইশে শ্রেষ্ঠ ইউএলএও নির্বাচিত হলেন দোহাজারী ভূমি অফিসের কাজী মো.এনামুল হক

চন্দনাইশে শ্রেষ্ঠ ইউএলএও নির্বাচিত হলেন দোহাজারী ভূমি অফিসের কাজী মো.এনামুল হক

চন্দনাইশের শ্রেষ্ঠ ইউএলএও নির্বাচিত হয়েছেন দোহাজারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কাজী মো. এনামুল হক।  ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে গত মঙ্গলবার (১১ জুন) দুপুরে এক অনুষ্টানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মালেক এর হাত থেকে তিনি শ্রেষ্ঠ ইউএলএও  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা  হিসাবে সম্মামনা স্মারক ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এড. কামেলা খানম রুপা, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী প্রমুখ।
শ্রেষ্ঠ ইউএলএও  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় কাজী মো. এনামুল হক বলেন, এ সম্মাননা আমি আমার সকল সহকর্মীদের উৎসর্গ করছি। সকল সহকর্মী ও সেবাগ্রহীতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি  বলেন আগামি দিনেও সর্বোচ্চ সেবা প্রদান করে যাবেন। এজন্য তিনি সহকর্মী ও সকল  সেবা গ্রহীতাদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!