
জামালপুর পৌর এলাকার বামুন পাড়ায় নকল ডিটারজেন্ট পাউডারসহ কারখানার মালিক মো. জাহিদকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। জাহিদ জামালপুর সদর উপজেলার রনরামপুর গ্রামের মৃত শমশের আলীর ছেলে।
জানা যায় , নিউ দৈনিক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এর মোড়ক নকল করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বাজারে নকল ডিটারজেন্ট পাউডার বাজারজাত করে আসছিলো আটককৃত জাহিদ। নিউ দৈনিক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এর সত্বাধিকারীর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয় এবং নকল ডিটারজেন্ট পাউডারসহ জাহিদ নামে একজনকে আটক করা হয়।
জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, অভিযোগের প্রেক্ষিতে নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করে থানায় আনা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত