
“নিশ্চিত হোক সকল মানুষের ভূমি অধিকার ও ভূমি সেবা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিডিএ’র আঞ্চলিক অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান তাবারক আলীর সভাপতিত্বে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির ইউনিয়ন সম্পাদক আব্দুল খালেক, জনসংগঠনের সম্পাদক মানিক হোসেন, সাবেক সভাপ্রধান আবুবক্কর, জেলা সংগঠনের নুরনেহার, সিডিএ’র আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুর রহমান প্রমুখ।
এসময় ভূমিতে ভূমিহীনদের অধিকার এবং হয়রানি রোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের