
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূব চৌরাস্তা থেকে কালিরহাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ভাঙ্গা চোড়া পাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আফতাবউদ্দীন, মোঃ শাহজাহান ও গোলাম রব্বানী, বীরমুক্তি আক্তারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্যানেল মেয়র আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, আব্দুস সামাদ, রশিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রায় দেড় কোটি টাকায় এই সংস্কার কাজ বাস্তবায়ন করছেন পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শহরের ব্যস্ততম এই সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। সংস্কার কাজ শেষ হলে উপজেলা পরিষদ, সরকারী কলেজ, হাসপাতাল, ভুমি অফিস সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী দপ্তরের সাথে সাধারণ মানুষের যোগাযোগ সহজ হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের