প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ৩:৩২ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ পালিত

স্মাট ভূমিসেবা, স্মাট নাগরিক' স্স্নোগানকে লালন করে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে., স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সেবা গ্রহিতাদের সমন্বয়ে সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কর্মকর্তা শাহিন মিয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইউসুফ, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার, শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ভূমি আইন সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি সহজে সেবা প্রাপ্তির বিভিন্ন নিয়ম উপস্থাপন, দালাল ছাড়া সেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কর্মকর্তাগণ।
-মোহাম্মদ হানিফ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.