প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
জামালপুরে পুলিশের হাতে ৩ পুলিশ ধরা

তিন ভূয়া পুলিশ আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। শুক্রবার(৭ জুন) দিবাগত রাতে জামালপুর শহরের একটা আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত তিন পুলিশের দুজনের বাড়ি গাইবান্ধা জেলায়, অপরজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।
আটক জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী(৪০) গাইবান্ধার সাঘাটা উপজেলায়, সোহেল রানার(২১) সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ি। ইমন চৌধুরীর শ্বশুরবাড়ি জামালপুর শহরের কাচারি পাড়ায় বলে জানিয়েছেন পুলিশ।
আটক সারফিন আহমেদ তানভীরের(২৫) বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়।
জামালপুর সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল শহরের একটা আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করে। আটক তিন ভূয়া পুলিশ ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিল।
তাদের কাছ থেকে পুলিশের ব্যবহার্য কটি, পুলিশের তিনটি ব্যাজ, পুলিশের লগো সম্বলিত তিনটি চাবির রিং, তিনটি মাস্ক উদ্ধার করা হয়েছে। তাদের তিনজনেই দামি মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ।
ইমন চৌধুরীর ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের বাজার মূল্য দুই লক্ষ টাকা এবং অন্য দুজনের ব্যবহৃত হ্যান্ডসেটের প্রতিটির মূল্য দেড় লক্ষ টাকা। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে পুলিশের ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তারা হোটেলে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কমকর্তা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.