প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ৫:০০ অপরাহ্ণ
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে ভূমিসেবা সপ্তাহ শুরু

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসন সদর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদেরের সভাপতিত্বে জনসচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এএস শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মলিহা খানম।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে।
বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সেবা জনসাধারণের দোর গোঁড়ায় পৌছানো। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমশেনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। এক্ষেত্রে চালু ই-মিউটেশন,অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম,ডিজিটাল রেকর্ডরুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং , অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ডজোনিং, অলনাইন শুনানী সিস্টেম, হট লাইন সেবা (১৬১২২) ইত্যাদি।
১৪ জুন পর্যন্ত চলবে ভূমি সপ্তাহ। ই-নামজারি,ই-পর্চা, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, স্মার্ট ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ, অনলাইন ডিসিআর, আনলাইন খতিয়ান প্রাপ্তির আবেদন এবং সরবরাহ, জরিপ কার্যক্রমের গণশুনানী আপত্তি,আপীল, মাঠপর্চা ও রেকর্ড হস্তান্তর কার্যক্রম চলমান থাকবে। একটি বুথ স্থাপন হয়েছে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করার জন্য।
সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেই বুথে একজন কর্মকর্তা নিয়োজিত রাখা হয়েছে।
বুথে এলডি ট্যাক্স এর রেজিস্ট্রেশন এবং ডাটা এন্ট্রি ,ই-নামজারি, ই-পর্চা, ডাকযোগে অনলাইনে আবেদনকৃত ম্যাপ সরবরাহ, এবং অলনাইনে ই-নামজারির খতিয়ান,, ডিসিআর প্রদান, এলএ কেইসের ক্ষতিপূরণ প্রদান,নিয়মিত নামজারি এবং খতিয়ান ও ডিসিআর প্রদানের সেবা চালু থাকবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সম্পৃক্ত করে স্মার্ট ভূমি সেবার আওতায় পরিচালিত বিভিন্ন সেবা সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করবে।
ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।
-আল মাহমুদ দোলন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.