
সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশেও শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।’ শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
শনিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত উপজেলা ভূমি অফিসে চলবে এ ভূমি সপ্তাহ । ভূমি সপ্তাহ উদ্ভোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
সপ্তাহব্যাপী বিভিন্ন বিষয়ে সেবা প্রদানকরা হবে। এরমধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রুই প্রু চাই মারমা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. এনামুল হক, সঞ্জিত চক্রবর্তী, রঞ্জন কুমার দেব, সার্ভেয়ার মো. মুজিবুর রহমান, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক আজিজুশ-শানুল-হক দস্তগীর, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী শহীদুল ইসলাম, নাজির আরিফুল হক – অফিস সহকারী রিগ্যান শীল, শুভ দাশ প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার