
শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে নেমে সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার আব্দুল মোতালেবের কন্যা মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারী শ্রেণিতে লেখাপড়া করতো।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায় মারিয়া ও মাসুদ। পরে মাসুদ হঠাৎ খালের পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বোন মারিয়াও ডুবে যায়। এরপর অন্যদের ডাকচিৎকারে স্থানীয়রা খালে তাদের খুঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও মাসুদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী