হোম » সারাদেশ » ভৈরবে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ 

ভৈরবে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ 

কিশোরগঞ্জের গতকাল ৬ জুন বুধবার ৬ ষ্ঠ উজেলা নির্বাচন২০২৪ উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে   পুলিশের উপর হামলা করে  ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায়  থানায়  মামলা দায়ের করা হয়েছে । বুধবার রাতে প্রিজাইডিং অফিসার  এনামুল হক  বাদী  হয়ে  ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা  আরো ২০/২২ জনকে আসামি করে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন। মামলায়   আটককৃত রকিব  কর্তা( ২৭) রাকিবুুল ইসলাম কে আসামি  করা হয়েছে ।
মামলার  এজাহার ও পুলিশ  জানায়, গতকাল  বুধবার  ভোট চলাকালীন সময়ে  বেলা পৌনে ২ টার দিকে  ঘোড়া প্রতীক ও কাপ- পিরিচ প্রতীকের ২ সমর্থকদের মধ্যে মারামারির  ঘটনা ঘটে। এ সময়   তাদের নেতৃত্বে  অজ্ঞাত নামা আরো ২০/২২ জন দেশীয় অস্ত্র  নিয়ে কেন্দ্রে  ঢুকে দায়িত্ব রত পুলিশ  আনসার ও প্রিজাইডিং অফিসার  ও সহকারী প্রিজাইডিং অফিসারের  উপর হামলা চালিয়ে  কেন্দ্রে  আতঙ্ক  সৃষ্টি  করে ১শ ৭০ ব্যালট পেপার ও ২ টি ব্যালট বাক্স  ১ টি সিল ছিনিয়ে  নেয়।
  পরে জনতার সহায়তায়  রকিব কর্তা ও রাকিবুল  কে পুলিশ  আটক করে। এ ঘটনায়  জেলা  প্রশাসক ও সহকারী  রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ঘোষণা  করেন। এছাড়া বাকি ৯১ টি কেন্দ্রে  শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে ।
নির্বাচনে  কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আবুল মনসুর ৪৮ হাজার ২শ ভোট পেয়ে  এগিয়ে  রয়েছন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতীকের প্রার্থী  জাহাঙ্গীর আলম সেন্টু  পেয়েছেন ৩২ হাজার ৪২৫ ভোট। নির্বাচনে  চেয়ারম্যান পদে  ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী  ভাইস চেয়ারম্যান পদে  ৩ জন প্রতিদ্বন্ধিতা করেন।
-এম আর ওয়াসিম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!