প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলের মেলা শুরু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপি জাতীয় ফলের মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
পরে আলোচনা সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম ভাসানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার সুমনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম প্রমুখ ।
এ সময় অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে একই অনুষ্ঠানে আমন মৌসুমে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন।
-মোঃ হাসান আলী-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.