প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৪, ১:৫৭ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে সুপারকে লাঞ্ছিত করার প্রতিবাদে মাদ্রাসা বন্ধ, এলাকায় উত্তেজনা

নোয়াখালীর সোনাইমুড়ীর কইয়া আব্দুল আলী নূরানী মাদ্রাসা ও এতিমখানার সুপার আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে শিক্ষক ও অভিভাবকরা মাদ্রাসার প্রথম পটকে ব্যানার ঝুলিয়ে বন্ধ ঘোষণা করেন।
গত ৫ জুন বুধবার মাদ্রাসার মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
গত ৫ জুন বুধবার দুপুরে ছাত্রের অভিভাবক স্থানীয় জালাল মিয়া মাদ্রাসায় গিয়ে সুপার আনোয়ার হোসেনের অফিস কক্ষে ঢুকে সুপারকে গালিগালাজসহ মারপিট করে।
মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন বলেন, এক ছাত্র না জানিয়ে মাদ্রাসা থেকে ক্লাস ফাঁকি দিয়ে চলে যায়। এ নিয়ে তার অভিভাবক জালাল মিয়া কেন তার ছেলে ক্লাস ফাঁকি দিলো এ অজুহাতে গালিগালাজ করে।লাঠি নিয়ে তাড়া করে মারধর করে। ৬ জুন সকালে এ নিয়ে মাদ্রাসার কক্ষে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
কইয়া গ্রামের স্থানীয় বাসিন্দা সেলিম জানান, জালাল মিয়া বিভিন্ন অজুহাত নিয়ে কয়েকবার মাদ্রাসায় শিক্ষক ও পরিচালনা পরিষদের কমিটির সাথে দুর্ব্যবহার করেছে। এটা নেক্কারজনক ঘটনা। কঠিন বিচার হওয়া উচিত।
-মোহাম্মদ হানিফ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.