প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
উল্লাপাড়ায় হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার

উল্লাপাড়া মডেল থানা পুলিশ বুধবার হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালি বাজারের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
তবে লাশের কোন পরিচয় জানা যায়নি। অজ্ঞাত এই ব্যক্তির বয়স হবে ৬০ থেকে ৬৫ বছর। তার পরণে একটি শার্ট ও লুঙ্গি ছিল। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, লাশটি প্রাথমিকভাবে হিমাগারে রাখা হয়েছে এবং লাশের পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা চলছে।
-রায়হান আলী-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.