হোম » সারাদেশ » স্বপ্নচাষ সমবায় সমিতির উদ্যোগে বার্ষিক মৎস্য আহরণ ও আলোচনা সভা

স্বপ্নচাষ সমবায় সমিতির উদ্যোগে বার্ষিক মৎস্য আহরণ ও আলোচনা সভা

নাটোরের নলডাঙ্গায় স্বপ্নচাষ সমবায় সমিতির উদ্যোগে বার্ষিক মৎস্য আহরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার(২ জুন) বিকালে উপজেলার পশ্চিম মাধনগরে স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর একটি পুকুর থেকে কাপ জাতীয় মাছ আহরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা,পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম,নাটোরের এনএসআই এর যুগ্ন উপ-পরিচালক,মোছাঃ আয়শা খাতুন আশেকা।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাঃ মোনোয়ারুজ্জাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার,স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক মুর্শেদ রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আত্মসমর্পণকারী সদস্যদের উদ্দেশ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে।
-মোস্তাফিজুর রহমান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!