
৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে ভৈরবে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরজ্ঞাম । আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে সরজ্ঞাম বিতরন করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ৯২ কেন্দ্রে সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট ভোটার রয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৪২ জন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান,নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় নির্বাহী ম্যাজিষ্ট্রট মাঠে থাকবে। পাশাপাশি ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মাঠে থাকবে।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ