প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
উখিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মহাসড়কের পাশে একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে জনৈক নুরু মিয়া, মিজান ও আলী’র মাছের প্রজেক্ট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে দীর্ঘদিন ধরে মরিচ্যা বাজারের আশে-পাশে ঘুরাফেরা করতে দেখা যেত। স্থানীয় চেয়ারম্যানের খবরে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট করেন ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হোসেন বলেছেন, মরিচ্যা চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
-খোরশেদ আলম হেলালী-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.