হোম » সারাদেশ » রাণীশংকৈলে বাল্যবিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈলে বাল্যবিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাল্যবিয়ের বিষয়ে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদে এ সভাটি অনুষ্ঠিত হয়। 
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ( সেলপ) ব্র‍্যাক এর সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর বারী, সদস্য আলন রাণী  রায়, টুপেন চন্দ্র, মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এদিকে সোমবার জেলার পীরগঞ্জের জাবরহাট ইউনিয়ন পরিষদ ও রাণীশংকৈলের হোসেনগাঁও  ইউনিয়ন পরিষদে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ঠাকুরগাঁও ব্র‍্যাক’র নির্বাহী ব্যবস্থাপক মোঃ ইলিয়াস  সরকার,  রংপুর জোনের ডেপুটি ম্যানেজার (মিল) মো: নাজিবুল হক, ব্র‍্যাকের ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক রুপা রাণী, ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান,সদস্য  দুলালী বেগম, রেহেনা বেগম, হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান,  ইউপি সদস্য পেয়ারা খাতুন, হেদায়তুল্লাহ সহ কমিটির  বিবাহ রেজিস্ট্রিকারক (কাজী),পুরোহিত, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভায় বাল্যবিয়ের কুফলসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এমনকি ভূয়া জন্মসনদ এর বিষয়ে সোচ্চারসহ ইমাম, কাজী এবং শিক্ষকদের সচেতনতাই  বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন গড়ে তোলা বলে মন্তব্য করেন অতিথিরা।
-মোঃ সবুজ ইসলাম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!