
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নুরুল বশর টেকনাফ পৌরসভার পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শফির ছেলে।
বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দিন এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, চলতি বছরের ২০ ফেব্রæয়ারি একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বাদী টেকনাফ পৌরসভার পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানাল এর ভাড়া বাসা দখল করতে যায় আসামী নুরুল বশর। তাদের হামলায় বাদী ও তার স্বামীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৮০/২০২৪।
উক্ত মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন প্রধান আসামী নুরুল বশর। সোমবার নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা