
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি আর্ন্তজাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম সম্মেলনে যোগদান উপলক্ষে আজ ৩ জুন সোমবার সকালে ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
কাল ৪ জুন মঙ্গলবার প্রতিমন্ত্রী আর্ন্তজাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম প্লেনারি সম্মেলনে যোগ দিবেন। পরদিন ৫ জুন বুধবার সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক H. E. Mr. Gilbert Houngbo এর সাথে এক সভায় মিলিত হবেন প্রতিমন্ত্রী। একইদিন তিনি ১১২ তম প্লেনারি মিটিং এ বক্তৃতা করবেন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
তিনি ৭ জুন আর্ন্তজাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি ইলেকশনে উপস্থিত থাকবেন এবং আর্ন্তজাতিক শ্রম সংস্থার টেকনিক্যাল কমিটির সভায় যোগ দিবেন। ব্যস্ততম সফর শেষে প্রতিমন্ত্রী আগামী ১৩ জুন বৃহস্পতিবার বিকেলে জেনেভা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। গতকাল ২ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে প্রেরিত এক বিঙপ্তিতে এ তথ্য জানা যায়।
-চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ