হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক চেক বিতরণে এমপি আব্দুর রশীদ

সরিষাবাড়ীতে স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক চেক বিতরণে এমপি আব্দুর রশীদ

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক চেক বিতরণ করেছেন তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ এমপি।

সোমবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয়। সরকারী আর্থিক সহযোগীতার অংশ হিসেবে অসুস্থ্য দরিদ্র রোগী, বয়োঃবৃদ্ধ ও কর্ম অক্ষম ৩২ জনের মধ্যে মোট দুই লক্ষ ১১ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক এমএ গনি, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে স্বেচ্ছাধীন তহবিল হতে ৩২ জন সুবিধা ভোগীদের হাতে জন প্রতি ৫/৬ হাজার টাকা করে আর্থিক চেক তুলে দেয়া হয় বলে জানাগেছে।

এ সময় সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!