প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
‘বিডি ক্লিন – মোরেলগঞ্জ’ এর ব্যতিক্রমী একটি উদ্যোগ

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় নদীভাঙন আর প্রবল ঘূর্ণিঝড় রেমালে গৃহহীন, সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন এলাকার লাখ লাখ মানুষ। ঘূর্ণিঝড়ের কারণে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে রাস্তায়, নির্ঘুম রাত পার করছেন অসহায় মানুষ। প্রতিমুহূর্তে তারা ভোগ করছেন অবর্ণনীয় কষ্ট। তারই পাশাপাশি অধিকাংশ স্থানের পুকুর ডুবে যাওয়ায় খাবার পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি চারদিকে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগব্যাধি। এমন সময় 'বিডি ক্লিন - মোড়েলগঞ্জ' তারুণ্য একটি ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে। 'বিডি ক্লিন - মোরেলগঞ্জ' পানির তীব্র সংকট বিবেচনা করে মোরেলগঞ্জ নদী পাশ্ববর্তী এলাকায় পঞ্চাশটিরও অধিক পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।
'বিডি ক্লিন - মোরেলগঞ্জ' এর উপজেলা উপ-সমন্বয়ক মুসাদ্দিক বিল্লাহ তামিম বলেন, ২০২২ সালের ১১ই অক্টোবর মোরেলগঞ্জ উপজেলার কিছু স্বপ্নবাজ তারুন্যের হাত ধরে পরিচ্ছন্নতার সপ্ন বুকে নিয়ে লাল-সবুজের চেতনায় আবৃত তারুন্যের সংগঠন 'বিডি ক্লিন - মোরেলগঞ্জ' উপজেলা পথচলা শুরু করেন।
পরিচ্ছন্ন মোরেলগঞ্জ বির্নিমানে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছেন। তবে মোড়েলগঞ্জের ক্রান্তিলগ্নে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীতে সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নাগরিক ও নৈতিক দায়িত্ব মনে করি।
তাই আমরা 'বিডি ক্লিন - মোড়েলগঞ্জ' টিম একটি উদ্যোগের মাধ্যমে পাচঁশত বিশুদ্ধকরন ট্যাবলেট ও বিশুদ্ধ খাবার পানি ক্ষতিগ্রস্ত পরিবারের বাসায় পৌঁছে দিয়েছি। আমরা দেশ এবং জন্মভুমি মোড়েলগঞ্জের যেকোনো সংকটময় অবস্থায় মানুষের পাশে কাজ করতে প্রস্তুত আছি ইনশা-আল্লাহ।
-মোঃ এখলাস শেখ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.