
জামালপুরের ইসলামপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত আরিফ মাহমুদ কে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। সোমবার (৩জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
ইসলামপুর থানার এসআই আক্রাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটা দল সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার আসামি আরিফ কে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলার সীমান্তবর্তী আমবাড়িয়া গ্রামের এক বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস জানান, কালবেলার ইসলামপুর প্রতিনিধি এনামুল হক কে হামলার ঘটনায় একমাত্র আসামি আরিফ মাহমুদ কে আজ ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামি কে আদালতে পাঠানো হয়েছে। গত ২৭ মে ইসলামপুর পৌর শহরের ‘মা’ রাইচ মিলে চালের অবৈধ মজুদের তথ্য পেয়ে বিষয়টি সরেজমিনে জানতে গেলে চাল কালোবাজারি আরিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
আহত সাংবাদিক এনামুল হক জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ২৯ মে সাংবাদিক এনামুল হকের ছেলে লিংকন বাদি হয়ে ইসলামপুর থানায় একটা মামলা দায়ের করেন।
জানা গেছে, জামাত সমর্থক আরিফ মাহমুদ দীর্ঘদিন ধরে ইসলামপুরে অতি হতদরিদ্র সহ সরকারি বিভিন্ন প্রকল্পের চাল কালোবাজারি করে আসছে। অন্যের রাইচ মিল ভাড়া নিয়ে সে এ ব্যবসা পরিচালনা করে থাকে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল