
চট্টগ্রামের চন্দনাইশে বাগিচা হাট-বৈলতলী সড়কের বৈলতলী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ড এলাকায় নির্মিত সরকারি কালভার্ট বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ করেছে এলাকাবাসী। এতে করে পানি চলাচল ব্যহত হয়ে বর্ষাকালে জলাবদ্ধতা ও চাষাবাদ হুমকিতে পড়বে এমন আশংকা এলাকাবাসীর। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, বাগিচা হাট-বৈলতলী সড়কটি বৈলতলী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ড এলাকায় জামতল বাজারের দক্ষিণে পানি চলাচলের একটি কালভার্ট রয়েছে। এ সড়কে এলাকার পানি নিষ্কাশনের জন্য স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) একটি বক্স কালভার্ট নির্মাণ করে। কিন্তু স্থানীয় কতিপয় ব্যক্তি কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ শুরু করে। এতে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, বক্স কালভার্টর মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ কাজ চলতেছে। ফলে আগামী বর্ষা মৌসুমে এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়ে পানি বন্দি হয়ে পড়বে হাজার হাজার মানুষ। তাছাড়া এই কালভার্ট দিয়ে বর্ষাকালে সম্পূর্ণ পানি যেতে পারে না বিধায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে সড়ক ভেঙ্গে যায়। সেখানে যদি কার্লভার্ট বন্ধ হয়ে যায় আরো খারাপ অবস্থা হবে । এতে করে জনদুর্ভোগ বাড়বে।
স্থানীয় এ্যাডভোকেট মহিউদ্দিন বলেছেন, সরকারি কালভার্ট বন্ধ করে দেয়াল নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। এলাকাবাসী সবাই বাঁধা দিলেও তাঁরা প্রভাবশালী হওয়ায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টা আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এটি বন্ধ হলে এলাকায় বর্ষাকালে জলবদ্ধতা সৃষ্টি হবে, চাষাবাদের ব্যাপক ক্ষতি হবে।
এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম জানান, পানি চলাচলের জন্য নির্মিত কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এই বিষয়টি ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)’কে বলা হয়েছে।
-মো.শহীদুল ইসলাম-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ