
বগুড়ার শাজাহানপুরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও তাঁর ১১ মাস বয়সী ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । তাঁদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে এই হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামণি (২২) ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। অভিযুক্ত সেনাসদস্য আজিজুল হক (২৩) চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের হামিদুলের ছেলে।
-এম,এ রাশেদ-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২