প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
ধুনটে উপজেলাবাসীর আবার সেবক হয়ে কাজ করতে চায় মোঃ আব্দুল হাই খোকন

চতুর্থ দাপে অর্থাৎ আগামী ৫ই জুন ২০২৪ বুধবার বগুড়া ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে উঠেছে। তাই ভোট প্রার্থনায় কঠিন ব্যস্ত সময় অতিক্রম করছে চেয়ারম্যান পদে আবার প্রার্থী আব্দুল হাই খোকন তিনি ধুনট উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন জনসেবামূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে দিন-রাত উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের কাছে তার মোটর সাইকেল মার্কার প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
ভোট প্রার্থনাকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হাই খোকন বলেন, আমি ধুনট উপজেলাবাসীর আবার সেবক হয়ে কাজ করতে চাই। সেই সুযোগ পেতেই ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছি। আমি আবার চেয়ারম্যান নির্বাচিত হলে ধুনট উপজেলার সার্বিক উন্নয়ন জনসেবামূলক কাজে বেশি গুরুত্ব দিবো।
তিনি আরও বলেন, ধুনট উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত করার চেষ্টা করবো। আর এলাকার শান্তিপ্রিয় জনগণকে কেউ অন্যায় অত্যাচার করলে ছাড় পাবে না। আমার প্রত্যাশা ধুনট উপজেলাবাসী শান্তিতে থাকুক। আমি উপজেলাবাসীর বিপদে আপদে পাশে আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ।
-এম,এ রাশেদ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.