
আসন্ন ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগ এর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁ কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন শিবলুর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু মন্টুলাল তেওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও
বিআরডিবির চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন, সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হৃদয় হাসান লাবলু, রবিউল ইসলাম রনি, হুমায়ুন কবীর শিপন, সদস্য মারুফ হাসান প্রমূখ। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান পুরুষ
পদে মোঃ আল আমিন হোসাইন শিবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মোছাঃ মাহমুদা খাতুন শিখাকে নির্বাচিত করার বিষয়টি প্রাধান্য দেয়া হয় বলে সভাসূত্রে জানাগেছে।
বিশেষ বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার