
টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে শনিবার (১লা জুন) সকালে র্যালির আয়োজন করা হয়।
জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) বাসাইল উপজেলার উদ্যোগে আয়োজিত এই র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) বাসাইল উপজেলা শাখার সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া হোসেন, মেডিকেল অফিসার ফিরোজ মাহমুদ খান, ডা. আতিকুর রহমান, ডা. নাহিদ খানসহ অন্যরা।
-সহদেব সূত্রধর সায়ন-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২