
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহ উপজেলায় হাজী দিদারুল পাশা ও মাদারগঞ্জ উপজেলায় রায়হান রহমতুল্যাহ রিমু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদারুল পাশা মোটরসাইকেল প্রতীকে ৭৮ হাজার ৬৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।
অপরদিকে, মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রায়হান রহমতুল্যাহ রিমু কাপপিরিচ প্রতীকে ৪৩ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ওবাইদুর রহমান বেলাল দোয়াত কলম প্রতীকে পান ২৪ হাজার ১০২ ভোট।
বুধবার (২৯ মে) তৃতীয় ধাপের নির্বাচনে জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
দুই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩টি। এর মধ্যে মাদারগঞ্জে ৬৩টি এবং মেলান্দহে ১১০টি। দুই উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৮ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৭ জন। আর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন। এর মধ্যে মাদারগঞ্জ উপজেলাতেই ৬ জন।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল