
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও ও রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশথ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশের প্রয়াসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সাবেক সাংসদ ইয়াসিন আলী, শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেন, অধ্যক্ষ জাকির হোসেন, প্রধান শিক্ষক আবু শাহেনশাহ ইকবাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রশান্ত বসাক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আর এই দুর্নীতিকে প্রতিরোধ করতে পারলেই সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশ গড়া সম্ভব হবে।
প্রতিযোগিতায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বির্তক প্রতিযোগিতা শেষে র্যালী এবং র্যালী শেষে চ্যাম্পিয়ন রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ নেকমরদ সরকারি আলিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরণ করা করা হয়।
–মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা