
বগুড়ার শেরপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় গরিব মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ফুটবল বিতরণ করা হয়েছে। সেই সাথে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন, জাতীয় পুষ্টিসপ্তাহ (৯ থেকে ১৫ মে) ২০২৪, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় পুষ্টিসেবা বাস্তবায়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবিহিতকরণ ও পরিকল্পনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
৩০ মে বৃহস্প্রতিবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৫ (শেরপুর-ধুনট)
নির্বাচনি আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ সিদ্দীকি লিংকন, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বগুড়া জেলা মহিলা আওয়আমীলীগের সহ সভাপতি শিল্পী রহমান, চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম, আব্দুল মোমিন মহসিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন