হোম » সারাদেশ » হোসেনপুর উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

হোসেনপুর উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। হোসেনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এমকম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আল আমিন অপু, মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিয়া পারভীন জেনি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে হোসেনপুর উপজেলাকে এগিয়ে নিতে পরিকল্পিত উন্নয়ন করা হবে।
-শাহজাহান সাজু-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!