হোম » সারাদেশ » বদলগাছীতে ধান-চাল ক্রয় উদ্ধোধন

বদলগাছীতে ধান-চাল ক্রয় উদ্ধোধন

নওগাঁর বদলগাছীতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ক্রয় উদ্ধোধন করা হয়েছে। ২৯ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা খাদ্য গুদামে ধান-চাল ক্রয় উদ্ধোধন করেন এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারী, উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ স্থানীয় কৃষক ও ধান চাল ব্যবসায়ী বৃন্দ।

খাদ্যগুদাম সুত্রে জানা যায়, চলতি মৌসুমে বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ১১৭০ মেঃ টঃ ও চাল ১৩৬ মেঃ টঃ। বোরো ধান ৩২ টাকা কেজি ও চাল ৪৫ টাকা কেজি দরে ক্রয় করা হবে।

-আব্দুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!