
পাবনার সাথিয়ার বৃহত্তর মানবিক সংগঠন সাঁথিয়া রক্তদাতা ইউনিট” কে সন্মাননা দিয়ে সন্মানিত করলেন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল লিঃ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল আলম খান(টিটুল)। ব্যবস্থাপনা পরিচালক, ক্রিসেন্ট হসপিটাল।
আরো উপস্থিত ছিলেন জনাব মাহফুজুল হক সিদ্দিকী (ফুয়াদ),পরিচালক, ক্রিসেন্ট হসপিটাল। ডাঃ মোঃ শাকিব উদ্দিন ও ডাঃ মোঃ জাকিরুল হাসান জুয়েল, বিশিষ্ট চিকিৎসক, ক্রিসেন্ট হসপিটাল।
আরো উপস্থিত ছিলেন “সাঁথিয়া রক্তদাতা ইউনিট” এর উপদেষ্টা মোঃ শাহ আলম (মাষ্টার) এবং “সাঁথিয়া রক্তদাতা ইউনিট” এর প্রতিষ্ঠাতা এডমিন জনাব নূর-মোহাম্মদ নূরু,
সাঁথিয়া রক্তদাতা ইউনিট” এর সকল স্বেচ্ছাসেবক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মারুফ চৌধুরী ,পরিচালক ক্রিসেন্ট হসপিটাল।
উক্ত অনুষ্ঠানে সভাপতি টুটুল খান বক্তব্যে ঘোষণা দেন সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর সকল সদস্যদের জন্য ক্রিসেন্ট হসপিটালে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার ৫০% ডিসকাউন্ট এবং ইমারজেন্সি ডাক্তারদের দেখানোর জন্য ডাক্তারদের ফি সম্পূর্ণ ফ্রি করে দেয়া হবে বলে তিনি জানান ।
-রাউজ আলী-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল