
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে ট্রাকের সঙ্গে অটোচার্জারের ধাক্কা লেগে সাজু বেগম (৫০) নামের এক যাত্রীর মৃত্যু হয়। সাজু বেগম উপজেলার সান্তাহার ইউপি সান্দিড়া গ্রামের মোজাফ্ফর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সান্তাহার থেকে ছোট বাচ্চাদের দোলনা বোঝাই করে একটি অটোচার্জার নিয়ে কোথাও যাচ্ছিলেন চালক মিঠুন ঋষি ও যাত্রী মোছাঃ সাজু বেগম। এসময় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক অটোচার্জারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন চালক ও যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী সাজু বেগম মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে বালু বোঝাই ট্রাক ও অটোচার্জার আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন।
–গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২