
গত ৮ মে পূর্বের কমিটির একবছর মেয়াদ থাকতেই বিতর্কিত শিক্ষক প্রতিনিধি নির্বাচন করে চকরিয়া উপজেলার বরইতলী পহরচাঁদা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
আরবি বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে নির্বাচন না হওয়ায়, এবং মাদ্রাসার গভর্নিং বড়ির সভাপতি এডিসি(শিক্ষা)তাপ্তি চাকমার অজান্তে বিতর্কিত নির্বাচন করায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এটা নিয়ে উপজেলার শিক্ষাঙ্গন ও শিক্ষিত মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। মাদ্রাসা চলাকালীন সময় অফিস ফাঁকি দিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরেও কমিটি অনুমোদন নিতে পারেনি।
২০দিন পরে বিতর্কিত শিক্ষক প্রতিনিধি নির্বাচনের কমিটি অনুমোদন পেয়েছে কিনা জানতে চাইলে পহরচাঁদা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাইফুল হক বলেন, আপনি এডসি (শিক্ষা)র জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) ও মাদ্রাসার গভর্নিং বড়ির সভাপতি তাপ্তি চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খোঁজ-খবর নিচ্ছি, এবং কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসার কেউ আমার কাছে আসেনি।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মাদ্রাসা এখন থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আইনে চলবে, কোনো কমিটি যদি তিন বছরের জন্য অনুমোদন হয়,সেখানে মেয়াদের পূর্বে আরেকটি নির্বাচন করার সুযোগ নাই।
-এইচ এম রুহুল কাদের-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা