
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ মে) তাদের প্রত্যাহার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে ইসি।
ইসি জানায়, চট্টগ্রামের চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) ৩১ মে পর্যন্ত দায়িত্বে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য বিগত জাতীয় সংসদ নির্বাচনেও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়েছিল।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক