
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু’র প্রার্থিতা বাতিলের একদিন পর ফের প্রার্থিতা ফিরে পেলেন। সোমবার মহামান্য হাইকোর্ট রিট পিটিশনের মাধ্যমে তিনি এ প্রার্থীতা ফিরে পান। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
২৭ মে সোমবার মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মো . ইকবাল কবির ও বিচারপতি মো . আক্তারুজ্জামান’র দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন। এর আগে রবিবার (২৬ মে) দুপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু বলেন, জনগণের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের মাধ্যমে আমি প্রার্থীতা ফিরে পেয়েছি। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। জনগনই আমার একমাত্র ভরসা। আমি আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আচরণবিধি মেনে নির্বাচনে অংশগ্রহণ করবো।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২