প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৪, ৫:৪৫ পি.এম
কক্সবাজারে বিজিবির অভিযানে ২ কোটি ৯০ লাখ টাকার মাদক উদ্ধার

কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টের তিন রাস্তার মোড় এলাকা হতে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধার এসব মাদকের মূল্য আনুমানিক ২ কোটি ৯০ লাখ টাকা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১২ টার দিকে মরিচ্যা চেকপোষ্ট হতে ১০০ গজ উত্তরে তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সুমন তালুকদার (২৬)। তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া ইউপির দক্ষিণ মালগাজী পাড়ার জামাল তালুকদারের ছেলে।
বিজিবি জানায়, মরিচ্যা চেকপোস্টে সন্দেহ হওয়ায় তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৫৮০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা বলে জানান বিজিবি। আটককৃত আসামীকে ক্রিষ্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি'র এই কর্মকর্তা৷
-মোহাম্মদ খোরশেদ হেলালী-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.