প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় গাইবান্ধায় ৪০ দিনব্যাপি আর্থ-সামাজিক প্রশিক্ষণ

শাহজাহান সিরাজ: অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২৬ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ৪০ দিনব্যাপি আর্থ-সামাজিক প্রশিক্ষণ রোববার জেলা সমাজসেবা কার্যালয়ে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) সুশান্ত কুমার মাহাতো।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ প্রমুখ। প্রশিক্ষণের প্রথম দিনে সাত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর ৩০ জন অংশ গ্রহণ করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.