
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অফিস। রোববার (২৬ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
তিনি জানান, কক্সবাজার সমুদ্র উপকূলে ৯ নম্বর মহাবিপদ সংকেত চলছে। বর্তমান ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্রসৈকতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তবে সমুদ্র সৈকতসহ আশপাশের আবহাওয়া রৌদ্রজ্জ্বল। আকাশে হালকা মেঘ দেখা গেলেও নেই কোন বৃষ্টি বা ঝড়োহাওয়া।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান